শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

খেলা

টেস্টে একদিনে সেঞ্চুরি ও ৫ উইকেট: মিরাজের বিরল কীর্তি

 প্রকাশিত: ২৩:১৯, ৩০ এপ্রিল ২০২৫

টেস্টে একদিনে সেঞ্চুরি ও ৫ উইকেট: মিরাজের বিরল কীর্তি

মেহেদী হাসান মিরাজ

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আজ (বুধবার) ইতিহাস গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক কীর্তিতে নিজের নাম লেখালেন তিনি—একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার নজির স্থাপন করলেন।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতেও ৫ উইকেট তুলে নেন মিরাজ। এমন অসাধারণ পারফরম্যান্স এর আগে টেস্ট ক্রিকেটে ঘটেছে মাত্র একবার।

প্রথম এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিনে ৫ উইকেট শিকারের পাশাপাশি তিনি খেলেছিলেন অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস।

দীর্ঘ ৪০ বছর পর সেই বিরল রেকর্ডে এবার নাম তুললেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র দুজন ক্রিকেটার এমন কীর্তি গড়েছেন—স্যার ইয়ান বোথাম এবং মেহেদী হাসান মিরাজ।

এটি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গর্বের মুহূর্ত।