শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ

 আপডেট: ০৯:১৩, ১৩ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের বিদায়ের রেশ মিলিয়ে না যেতেই দেশের ক্রিকেটে আরেকটি প্রস্থান-পর্ব। এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছিলেন তিনি আগেই। এবার ওয়ানডে দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাহমুদুল্লাহ অবসরের ঘোষনা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।

বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদ উল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’

সবশেষে কঠিন সময়ে পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী ও সন্তানদের।

এসময় বাংলাদেশ দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবসর নেবার এক সপ্তাহের মধ্যে এবার বিদায় নিলেন মাহমুদুল্লাহ।

১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। যে কারনে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই তিনি বিবেচিত হবেন। ওয়ানডে বিশ্বকাপে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে দুটি এসেছে ২০১৫ সালে, অন্যটি ২০২৩ সালে।

বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট ও ১৪১টি টি২০ ম্যাচ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মাহমুদুল্লাহ ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেন। তার আগে এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩৬.৪৬ গড়ে ওয়ানডেতে তিনি সংগ্রহ করেছেন ৫৬৮৯ রান। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মাহমুদুল্লাহর। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই।

এ ছাড়া ৫০ টেস্ট খেলে ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। এর মধ্যে ১৬টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ৫ সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ টি-টোয়েন্টি খেলেছেন ১৪১টি। যেখানে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান। বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।