শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আকাশসীমা বন্ধ, বহু ফ্লাইট বাতিল শত্রুদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৪০ জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত সকাল থেকে ইসরায়েলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল সরকারের নিয়ন্ত্রণ নিন: ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের ইরানে ইসরায়েলের হামলা ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

আন্তর্জাতিক

ইরানে হামলা ‘বিপজ্জনক’, ডেকে আনতে পারে ‘বিপর্যয়’: মস্কো

 প্রকাশিত: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে হামলা ‘বিপজ্জনক’, ডেকে আনতে পারে ‘বিপর্যয়’: মস্কো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘বিপজ্জনক অভিযান’ আখ্যা দিয়ে এটি  আঞ্চলিক ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো।

মস্কো  থেকে এএফপি জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ‘ওয়াশিংটন ও তেলআবিব আবারও এমন এক বিপজ্জনক অভিযানে নেমেছে, যা দ্রুত পুরো অঞ্চলকে মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের কিনারায় নিয়ে যাচ্ছে।’

তারা অভিযোগ করে, ‘আগ্রাসীদের উদ্দেশ্য স্পষ্ট ও প্রকাশ্য—একটি অনাকাঙ্ক্ষিত রাষ্ট্রের সাংবিধানিক শৃঙ্খলা ধ্বংস করা এবং এমন একটি সরকারকে উৎখাত করা, যা শক্তি ও আধিপত্যবাদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে।’

রাশিয়া বলেছে, এই ‘মানবসৃষ্ট সংকট’-এর নেতিবাচক পরিণতি এবং সহিংসতার সম্ভাব্য অনিয়ন্ত্রিত বিস্তারের সম্পূর্ণ দায় হামলাকারীদের ওপর বর্তাবে।

মস্কো আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে তারা সহায়তা করতে প্রস্তুত।

ইউক্রেন অভিযানের সময় তেহরান মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়। ২০২৫ সালে রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।

কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, ইরান রাশিয়াকে ইউক্রেনে অভিযানের জন্য শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।