শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আকাশসীমা বন্ধ, বহু ফ্লাইট বাতিল শত্রুদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানের শীর্ষ কর্মকর্তারা ‘পুরোপুরি সুস্থ’ আছেন ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৪০ জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত সকাল থেকে ইসরায়েলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল সরকারের নিয়ন্ত্রণ নিন: ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের ইরানে ইসরায়েলের হামলা ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

ইসলাম

চবিতে কওমি শিক্ষার্থীদের উদ্যোগে ১০ দিনব্যাপী ফ্রি কোরআন শিক্ষা সম্পন্ন

 প্রকাশিত: ২০:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চবিতে কওমি শিক্ষার্থীদের উদ্যোগে ১০ দিনব্যাপী ফ্রি কোরআন শিক্ষা সম্পন্ন

পবিত্র রমজান উপলক্ষে কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ‘ফ্রি কোরআন শিক্ষা’ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১০ম রমজানে জোহরের নামাজের পর জিরো পয়েন্ট জামে মসজিদে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১ম রমজান থেকে শুরু হওয়া এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। প্রতিদিন বাদ জোহর নির্ধারিত সময়ে তাজবীদসহ শুদ্ধ কোরআন তিলাওয়াত, মৌলিক আরবি উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আরবী বিভাগে শিক্ষার্থী আবেদ আজীম ও রিফাত হারুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যস্ত ক্যাম্পাস জীবনের মাঝেও ধর্মীয় শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং কোরআন শুদ্ধভাবে পড়ার চর্চা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রমজানের পরও নিয়মিতভাবে কোরআন শিক্ষার সেশন এবং ইসলামী জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।