বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

খেলা

হজে যাচ্ছেন মুশফিক 

 প্রকাশিত: ১১:৫০, ২১ মে ২০২২

হজে যাচ্ছেন মুশফিক 

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই বছর পবিত্র হজ পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন না তিনি। 

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে। হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন না এই কথা বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক ক্রিকেট বোর্ড বিসিবিকে জানিয়ে দিয়েছেন। 

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তা নিশ্চিত করে বলেছেন, ‘‘হ্যাঁ, হজ পালন করতে চায় বলে তাকে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না।’’

মুশফিককে ওয়েস্ট ইন্ডিজ সফরে না পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বড় ধাক্কা। বিশেষ করে টেস্টে এই ব্যাটসম্যানের বিকল্প নেই। তাকে নিয়ে ক্যারিবিয়ান সফরে মোট চার খেলোয়াড়কে পাবে না বাংলাদেশ। বাকিরা হলেন তাসকিন আহমেদ, নাঈম হাসান ও শরিফুল ইসলাম। এদের প্রত্যেকে ইনজুরিতে ভূগছেন। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ৬ জুন বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওডিআই এবং টি-টোয়েন্টি খেলবে।