রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্পেশাল

৫জি’র যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

 আপডেট: ২০:৫০, ১৯ ডিসেম্বর ২০২১

৫জি’র যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

টুজি’র (দ্বিতীয় প্রজন্ম) পর থ্রিজি (তৃতীয় প্রজন্ম) ইন্টারনেটের যুগে প্রবেশ করেই বদলে যায় প্রযুক্তি ব্যবহারকারীদের জীবনযাত্রা। পরবর্তীতে ফোরজি (চতুর্থ প্রজন্ম) এসে গতিশীল করেছে বাংলাদেশের ডিজিটালাইজেশন। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রেই লেগেছে এর ছোয়া। তথ্য-প্রযুক্তির সুবিধা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। তথ্য-প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে এবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে ৫জি (পঞ্চম প্রজন্ম) সেবা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হবে এই সেবা। প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম কোম্পানি টেলিটকের মাধ্যমে উদ্বোধন করা হবে ৫জি। পরবর্তীতে অন্যান্য অপারেটররা এই সেবা চালু করবে। তিনি জানান, ডিসেম্বরে দুটি বিশেষ দিবস রয়েছে- ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই দুই দিনের যেকোন একটিতে ৫জি’র যুগে প্রবেশ করবে বাংলাদেশ। গতকাল শনিবার টেলিযোগাযোগ ও প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ফাইভজি: ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।

অনলাইন নিউজ পোর্টাল