রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যা: রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

ইসলাম

“ছাত্রদের থেকে চাঁদা নিয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া বৈধ কি?”

 প্রকাশিত: ১৪:০৯, ২০ মার্চ ২০২৬

“ছাত্রদের থেকে চাঁদা নিয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া বৈধ কি?”

প্রশ্ন. আমি একজন ছাত্র। আমাদের প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল অনুষ্ঠানে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কারও দেওয়া হয়। এজন্য বছরের শুরুতেই সকল সদস্য থেকে চাঁদা নেওয়া হয়।

আমার প্রশ্ন হল, বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য সকল সদস্য থেকে এভাবে টাকা নেওয়া কি জায়েয হবে?

 

উত্তর. প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে টাকা নিয়ে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া জায়েয নয়। এটা এক প্রকারের কিমার তথা জুয়ার অন্তর্ভুক্ত।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বক্তৃতা অনুষ্ঠানের বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের থেকে চাঁদা উঠানো জায়েয হবে না; বরং এক্ষেত্রে পুরস্কারের জন্য ভিন্ন ফান্ডের ব্যবস্থা করতে হবে। তবে প্রতিযোগীদের কেউ যদি স্বেচ্ছায় স্বতঃস্ফ‚র্তভাবে ঐ ফান্ডে অনুদান দিতে আগ্রহী হয় তবে তার থেকে নেওয়া যাবে। আর অনুষ্ঠানটি যেহেতু সকলের জন্য প্রশিক্ষণমূলক তাই এর ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য খরচাদি সংশিশ্লষ্ট সকলের থেকে নেওয়া জায়েয হবে। 

-ফিকহুন নাওয়াযিল ৩/২১৭; আদ্দুররুল মুখতার ৬/৪০২; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ২/১৫৬, ২/১৫৮; আলমওসূআতুল ফিকহিয়্যাহ আলকুয়াইতিয়্যাহ ১৫/৮০