মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা’ বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও ‘যাব না’: অর্থ উপদেষ্টা অস্থির সোনা-রূপার বাজার, সকাল–বিকাল দাম বাড়ছে এনসিটি ইজারা: এবার লাগাতার কর্মবিরতি ঘোষণা নির্বাচনি সফর: তারেক এবার যাচ্ছেন বরিশাল ও ফরিদপুরে তীব্র শীতে কিয়েভে আবারও রাশিয়ার হামলা র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ বিটিভিতে বিএনপি নেতার ভোটের ভাষণ ৯ ফেব্রুয়ারি রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ হচ্ছে কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট খারিজ শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ পবিত্র শবে বরাত আজ সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই টানা ছয় মাস পতনের ধারায় রপ্তানি আয় ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

রাজনীতি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

 প্রকাশিত: ১৮:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. মাহদী আমিন বলেন, বিএনপি ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে। দলের সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

পাশাপাশি ইশতেহার, দলের ৩১ দফা ও ২৭ দফা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এসব কার্যক্রমের আলোকে ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা রয়েছে আগামী শুক্রবার ইশতেহার ঘোষণা করার।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

তিনি দাবি করেন, এসব অপতথ্যের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা ও পুরোনো বয়ান নতুন করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অশালীন ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হচ্ছে।

মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে অপতথ্য ও ব্যক্তিগত আক্রমণের কৌশল বেছে নিয়েছে।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর সফর করবেন।