শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

রাজনীতি

গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি

 প্রকাশিত: ২২:২০, ২১ এপ্রিল ২০২৫

গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে, কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।

আজ সোমবার এনসিপির অপর যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা পরে দলটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাত দিনের মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পূর্বের মৌখিক সতর্কতা অমান্য করায় শৃঙ্খলার স্বার্থে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত শৃঙ্খলা কমিটির প্রতিবেদন প্রকাশের পর নেওয়া হবে।