রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

লাইফস্টাইল

দাঁত সাদা রাখতে চাইলে পরিত্যাজ্য ৫ খাবার

 প্রকাশিত: ১১:২৮, ১৯ মে ২০২২

দাঁত সাদা রাখতে চাইলে পরিত্যাজ্য ৫ খাবার

মুক্তোর মতো দাঁত কে না চান? কিন্তু দাঁত ঝকঝকে রাখা মোটেই সহজ কাজ নয়। দাঁতের রং নষ্ট হওয়া সামগ্রিক স্বাস্থ্যেরও অবনতির লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, দাঁতের রং নষ্ট হওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই দুধ সাদা দাঁত পেতে, বিশেষ কিছু খাবার এড়িয়ে চলাই ভাল।

১। চা-কফি: চা কফিতে নষ্ট হয় দাঁতের রং। বিশেষ করে, নিয়মিত ‘ব্ল্যাক কফি’ ও লাল চা পান করলে কালচে ও হরিদ্রাভ হয়ে যেতে পারে দাঁত। এই সমস্যা থেকে রেহাই পেতে পান করা যেতে পারে ‘গ্রিন টি’।

২। রেড ওয়াইন: রেড ওয়াইনে থাকে এমন কিছু অ্যাসিড, যা আনুবীক্ষণিক স্তরে দাঁত ক্ষয় করে। তাতে ময়লা জমে রং হারাতে পারে দাঁত।

৩। কোমল পানীয়: কোমল পানীয় দাঁতের সার্বিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে থাকা অতিরিক্ত চিনিতে যেমন দাঁতের ক্ষতি হয়, তেমনই এই ‘কার্বোনেটেড ওয়াটার’ দাঁতের এনামেলের পক্ষেও ভাল নয়।

৪। তামাক: যে কোনও ধরনের তামাকই দাঁতের পক্ষে ক্ষতিকর। নিয়মিত ধূমপান করলে দাঁতে রীতিমতো কালচে দাগ-ছোপ তৈরি হতে পারে।

৫। সয়া সস: বিভিন্ন চাইনিজ খাবারে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এই সস। বিশেষজ্ঞেরা বলছেন, এই সসটিও দাঁতের রং নষ্ট করতে পারে।