মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

ইসলাম

পীর ধরলেই কি হেদায়েত পাওয়া যায়?

 প্রকাশিত: ১০:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পীর ধরলেই কি হেদায়েত পাওয়া যায়?

প্রশ্ন. ধারণা করা হয় যে, পীর হেদায়েতদাতা। পীর ধরলে সে হেদায়েত পেয়ে যাবে। এ কথা কি ঠিক?

উত্তর. : সুন্নত ও শরীয়তের অনুসারী হক্কানী পীর হেদায়েতের পথ প্রদর্শক। কোনো পীর হেদায়েতদাতা নয়। এমনকি কোনো নবীও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতদাতা একমাত্র আল্লাহ তাআলা। এ সম্পর্কে কুরআন মজীদে পরিষ্কার বলা হয়েছে, (তরজমা) (হে নবী!) আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না। তবে আল্লাহই যাকে ইচ্ছা করেন সৎ পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে, সে সম্পর্কে তিনিই ভালো জানেন। ’ (সূরা কাসাস : ৫৬) অতএব কাউকে হেদায়েত দান করার ক্ষমতা কোনো মাখলুকের নেই। মাখলুক শুধু পথ দেখাতে পারে। হেদায়েত দেওয়ার মলিক একমাত্র আল্লাহ। এ সম্পর্কে কুরআন মজীদের সূরা মায়েদা (আয়াত ৪১), সূরা জিন (আয়াত ২১-২৩) ও উল্লেখ আছে।

মাসিক আলকাউসার