সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা

 প্রকাশিত: ১৮:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর গত দেড় বছর ধরে দেশ শাসন করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব্ পালনের শেষবেলায় এসে পৌঁছেছেন।

বাসস লিখেছে ইউনূস সোমবার তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ রাখেন।

পরে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে তিনি অংশ নেন।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে যে আন্দোলন শুরু হয়েছিল, সহিংসতার জেরে তা পরিণত হয়েছিল ছাত্র-জনতার গণভ্যুত্থানে।

অভ্যুত্থানে উৎখাত হয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়েন। তিনি এখন ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

শেখ হাসিনার উৎখাতের তিনদিন পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে।

তবে আন্দোলন চলার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সরকার নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। সে সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের কথাও ভাবা হয়েছিল তখন।

এর মধ্যে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে মঙ্গলবান নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার বিকালে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।