সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

প্রথম বৈঠক ছাড়াই দাঁড়িয়ে গেলে নামাজ সহিহ হবে?

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৭:৪০, ২৭ এপ্রিল ২০২৫

প্রথম বৈঠক ছাড়াই দাঁড়িয়ে গেলে নামাজ সহিহ হবে?

প্রথম বৈঠক ভুলে গেলে নামাজ কি সহিহ হবে? জানুন ইসলামিক নির্দেশনা।

প্রশ্ন:
চার রাকাতবিশিষ্ট নামাজে প্রথম বৈঠক (তাশাহহুদ) না করে ভুলে সোজা দাঁড়িয়ে গেলে, এরপর আবার বসে বৈঠক করলে এবং নামাজ শেষে সাহু সিজদা (ভুলের সিজদা) আদায় করলে নামাজ সহিহ হবে কি?

— মুশফিক, মহাখালী

উত্তর:
চার রাকাতবিশিষ্ট নামাজে যদি কেউ প্রথম বৈঠক ভুলে দাঁড়িয়ে যায়, তাহলে আবার বসার প্রয়োজন নেই। বরং দাঁড়ানো অবস্থায় নামাজ সম্পন্ন করে শেষে সিজদায়ে সাহু (ভুলের সিজদা) আদায় করলেই যথেষ্ট। তবে কেউ যদি ভুল বুঝে আবার বসে এবং এরপর সাহু সিজদা করে, তাহলে নির্ভরযোগ্য অভিমতের আলোকে তার নামাজও সহিহ হয়ে যাবে।
(সূত্র: রদ্দুল মুহতার ২/৮৪; ফাতহুল কাদির ১/৪৪৪; আহসানুল ফাতাওয়া ৪/৪২)

সমাধান প্রদান:
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।