রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইসলাম

মসজিদে মৃতের জন্য দুআর পর বিতরণ করা মিষ্টি খাওয়ার হুকুম কী

খালিদ সাইফুল্লাহ

 প্রকাশিত: ১১:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মসজিদে মৃতের জন্য দুআর পর বিতরণ করা মিষ্টি খাওয়ার হুকুম কী

আসসালামু আলাইকুম! আশাকরি আল্লাহর ফজলে ভাল আছেন।
বিষয়টি হল সাধারণত মাসজিদে জুমাবার মিষ্টি জাতীয় জিনিস আনে। এনে খতিব সাহেবকে বলে মরহুমের জন্য দোয়া করতে। আমার জানার বিষয় হল মায়্যেতের জন্য দোয়া করে এ ধরনের মিষ্টি খাওয়া কি জায়েজ হবে?
২/ ইমাম সাহেবদের খাওয়ার দাওয়াত দেয়া হয় পিতা মাতা ইত্যাদি আত্মীয়ের স্বরণে। এসে খাওয়ার আগে কিংবা পরে বলে ‘হুজুর দোয়া করেন।’ আমি জানতে চাচ্ছি মরহুমের জন্য দোয়া করে খাওয়া বা টাকা গ্রহণ জায়েজ হবে কিনা? বা মায়্যেত এ দোয়ার উপকার হাসিল করবে কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আমাদের দেশে মূলত মসজিদে মৃতের জন্য যে দুআ করানো হয়, বা আলেম উলামাকে বাড়িতে ডেকে যে দুআ করানো হয়, সেখানে সাধারণত খানার বা টাকার বিনিময়ে দুআ করানো মাকসাদ থাকে না। বরং এমনিতে দুআ করা হয়। তারপর মৃতের আত্মীয়রা খুশি হয়ে খানা বা হাদিয়ার ব্যবস্থা করে থাকে। এটাকে নাজায়েজ বা হারাম বলার সুযোগ নেই।

তবে এভাবে দুআর পর খানা খাওয়ানোর পদ্ধতিটি রেওয়াজে পরিণত হওয়ায় তা পরিত্যাগ করাই উচিত।

তবে যদি খানা বা টাকার বিনিময়ে দুআ করানো মাকসাদ থাকে, তাহলে উক্ত দুআ যেমন কবুল হওয়া নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। তেমনি এভাবে খানা বা টাকার বিনিময়ে দুআ করাও জায়েজ হবে না।