মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

ইসলাম

একটি ভুল চিন্তা : ওজরের হালতে কি মাসআলা নেই?

 প্রকাশিত: ১১:৫৫, ৯ নভেম্বর ২০২২

একটি ভুল চিন্তা : ওজরের হালতে কি মাসআলা নেই?

কারো কারো চিন্তার ধারাই অতি অদ্ভূত। তারা যেন মনে করেন, ওজরের হালতে মানুষ শরঈ বিধিবিধানের অধীন থাকে না। এজন্য তারা একটা নিয়ম বানিয়ে নিয়েছে যে, ওজরের সময় কোনো মাসআলা নেই! তাদের ধারণা যেন এই যে, ওজরের কারণে মানুষ সম্পূর্ণ আযাদ হয়ে যায়, কোনো ধরনের নিয়মনীতির অধীন সে থাকে না।

এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এই চিন্তা সম্পূর্ণ ভিত্তিহীন। সঠিক বিষয় এই যে, ওজরের হালতেও মানুষ শরীয়তের অধীন থাকে। মাজুরের জন্যও শরীয়তে বিধান রয়েছে, যা ফিকহের কিতাবসমূহে বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। ওজরের মাসাইলের প্রসিদ্ধ শিরোনাম হল আররুখসা। এই শিরোনামে স্বতন্ত্র কিতাবপত্রও রচিত হয়েছে।

এজন্য মুমিনের করণীয় এই যে, ওজরের বাহানায় শরীয়তের বিধানের ব্যাপারে অবহেলা না করা; বরং প্রথমেই জেনে নেওয়া উচিত যে, যে বিষয়কে ওজর মনে করা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে তা ওজর কি না। যদি শরীয়তের দৃষ্টিতেও তা গ্রহণযোগ্য ওজর হিসেবে গণ্য হয় তাহলে এ অবস্থায় শরীয়তের বিধান কী তা জানা এবং সে অনুযায়ী আমল করা কর্তব্য। ওজরকে বাহানা বানানো কিংবা সঠিক মাসআলা না জেনে অনুমানের উপর কাজ করা কোনোটাই উচিত নয়। ইনসানের কোনো অবস্থাই শরীয়তের বিধান থেকে মুক্ত নয়। এজন্য এ ধারণার কোনোই অর্থ নেই যে, ওজরের হালতে কোনো মাসআলা নেই।

হাঁ, ওজর যদি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় তাহলে সাধারণ অবস্থার বিধান থেকে এ অবস্থার বিধান ভিন্ন হয়ে থাকে। তাহলে বলা যায় যে, ওজরের মাসায়েল ভিন্ন; এমন নয় যে, ওজরের কোনো মাসআলাই নেই, এই অবস্থায় যা ইচ্ছা তা-ই বলা যাবে, যা ইচ্ছা তা-ই করা যাবে! নাউযুবিল্লাহ!