শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

আন্তর্জাতিক

বিস্ফোরণের ভয় দেখিয়ে ইউক্রেনে পুলিশ সদস্যকে জিম্মি

 প্রকাশিত: ২২:১২, ২৩ জুলাই ২০২০

বিস্ফোরণের ভয় দেখিয়ে ইউক্রেনে পুলিশ সদস্যকে জিম্মি

গ্রেনেড বিস্ফোরণের ভয় দেখিয়ে ইউক্রেনে এক সিনিয়র পুলিশ সদস্যকে জিম্মি করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় পোল্টাভা শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, জিম্মিকারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে এবং তাকে জিম্মি হওয়া পুলিশ সদস্যকে কোনো ধরনের ক্ষতি না করে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমে জিম্মিকারী ব্যক্তি একটি বাস হাইজ্যাক করার চেষ্টা করে। কিন্তু পুলিশ বাধা দিতে গেলে সে গ্রেনেড বিস্ফোরণের ভয় দেখিয়ে পুলিশের এক কর্নেলকে জিম্মি করে। অতঃপর সে পুলিশেরই একটি গাড়ি নিয়ে চলে যায়।

এ ঘটনায় জিম্মিকারী ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল