সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

 প্রকাশিত: ১৬:৪৮, ১৬ মে ২০২১

গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এক টেলিফোন সংলাপে এ বিষয়ে একমত হন তারা। একই সঙ্গে এ পরিস্থিতিতে হস্তক্ষেপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন উভয় নেতা।

টেলিভিশনে প্রচারিত ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন বলেছেন, আমরা একমত হয়েছি যে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্রুততার সঙ্গে ইসরায়েলের যেকোনো রকম সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে হবে। রক্ষা করতে হবে ফিলিস্তিনিদের জীবন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে আজ পর্যন্ত ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে একটি বিবৃতিও দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

অনলাইন নিউজ পোর্টাল