রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ৮ শিশু ও ২ নারী নিহত

 প্রকাশিত: ২২:১৭, ১৫ মে ২০২১

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ৮ শিশু ও ২ নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের আট শিশু ও ২ নারী নিহত হয়েছেন। শনিবার (১৫ মে) শাতি নামের ওই শরণার্থী শিবিরে এই নির্মম হামলা চালানো হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, কোনো ধরনের সতর্কতা জারি ছাড়াই শরণার্থীতে ঠাসা আল-শাতি ক্যাম্পে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একই পরিবারের ১০ জন নিহত হওয়া ছাড়াও অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে সদ্যোজাত এক শিশুও রয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ বলছে, আরও শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।

অনলাইন নিউজ পোর্টাল