শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

 প্রকাশিত: ১০:৫৮, ১৩ মে ২০২১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য মহাআনন্দের দিন এটি।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন দেশটির কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার।

বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস। করোনাভাইরাস মহামারির কারণে স্থানীয় বিধিনিষেধ মেনেই এসব দেশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

মহামারির কারণে এ বছরও সৌদি আরবে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। খালিজ টাইমস জানায়, বৃহস্পতিবার সকালে দুবাইয়ের মুসল্লিরা করোনা বিধিনিষেধ মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদের নামাজে অংশ নিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি ও ইন্দোনেশিয়ার জাকার্তাসহ অন্যান্য শহরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

ভৌগোলিক কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। এজন্য সৌদির সঙ্গে মিল রেখে একদিন পরই বাংলাদেশে রমজান পালন ও ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে শুক্রবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে মুসলিমরা ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে সব ধর্মীয় উৎসব ও ইবাদত করে থাকেন।

অনলাইন নিউজ পোর্টাল