শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি অতিক্রম করল

 প্রকাশিত: ০৮:৪৯, ২৯ এপ্রিল ২০২১

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি অতিক্রম করল

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ২০৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন। আর এ মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের।

অনলাইন নিউজ পোর্টাল