মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

আন্তর্জাতিক

সিরিয়ায় ইরান-সমর্থিতদের অবস্থানে ইসরাইলের বিমান হামলা, নিহত ৪০

 প্রকাশিত: ১৮:৫৮, ১৩ জানুয়ারি ২০২১

সিরিয়ায় ইরান-সমর্থিতদের অবস্থানে ইসরাইলের বিমান হামলা, নিহত ৪০

সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

বুধবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ করে এ হামলা চালায় ইহুদিবাদী দেশটি।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইরাক সীমান্তের নিকটস্থ শহর দেইর আল-জোর, মায়াদিন ও বুকামাল শহর এবং এর আশপাশে আক্রমণ চালানো হয়। তবে আর বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

বিরোধীদের যুদ্ধ পর্যবেক্ষণ করা একটি সংস্থার তথ্যমতে, হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, দেইর আর জোর ও ইরাক সীমান্তে অন্তত ১৮টি আক্রমণ করা হয় এবং অনেক অস্ত্র ব্যবহার করা হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ৪০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ১৩ জন সিরিয়ার ও ৩১ জন ইরান সমর্থিত যোদ্ধা। হামলায় ৩৭ জন আহত হয় বলেও জানায় সংস্থাটি।

এ আক্রমণের ব্যাপারে খোঁজখবর রাখা একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, মার্কিন গোয়েন্দা সহায়তায়ই আক্রমণটি করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে ইরানি অস্ত্র সরবরাহের গুদামগুলোকে।

 

অনলাইন নিউজ পোর্টাল