শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

আন্তর্জাতিক

রাশিয়ার বড় সিদ্ধান্ত; ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা

 প্রকাশিত: ২২:১৯, ১৮ নভেম্বর ২০২০

রাশিয়ার বড় সিদ্ধান্ত; ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা

ইসরায়েলের বিপক্ষে বড় ঘোষণা রাশিয়ার। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ ঘোষণা করলো দেশটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী।

গত রোববার ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে এক হাজার দুইশ' বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ ধরণের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘ ইশতেহার লঙ্ঘন করে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কাজও অব্যাহত রেখেছে দখলদারেরা।

 সূত্র : পার্সটুডে।

অনলাইন নিউজ পোর্টাল