বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

 প্রকাশিত: ১২:২৬, ৮ অক্টোবর ২০২৪

গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর স্টাফ-সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দু (২০) গাজায় নিহত হয়েছেন। তিনি বিসলামছ ব্রিগেডের ১৭তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া গাজা যুদ্ধের স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩৫০ জনে দাঁড়িয়েছে। গত বছরের ২৭ অক্টোবর থেকে এই স্থল অভিযান শুরু হয়।

পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে ইসরায়েলি বাহিনীর আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৭০১২তম ব্যাটেলিয়নের আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার মোট সংখ্যা ৭৩০ জনে দাঁড়িয়েছে।