বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক

ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ : নাঈম কাসেম

 প্রকাশিত: ১২:০৬, ১ অক্টোবর ২০২৪

ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ : নাঈম কাসেম

হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম সোমবার যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তারা ইসরাইলের যেকোনো স্থল হামলা মোকাবেলা করতে প্রস্তুত।

শুক্রবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নসরল্লাহকে হত্যার পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম আরো বলেন, ‘যত দ্রুত সম্ভব’ তাদের নতুন প্রধান নির্বাচন করা হবে।

কাসেম বলেন, গাজা ও ফিলিস্তিনের সমর্থনে লেবানন ও এর জনগণের প্রতিরক্ষা এবং বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্তহত্যার জবাবে হিজবুল্লাহ ইসরাইলি শত্রু মোকাবেলা অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরাইল স্থলপথে হানা দেয়ার চেষ্টা করলে প্রতিরোধ বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

নসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর কোনো জ্যেষ্ঠ নেতা হিসেবে তার প্রথম ভাষণে কাসেম হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে।’

কাসেম বলেন, হিজবুল্লাহ নেতার প্রধান রক্ষী এবং ঘনিষ্ঠ আরেক হিজবুল্লাহ সদস্যের উপস্থিতিতে ইরানি জেনারেল আব্বাস নীলফোরওশান এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী কারাকের সঙ্গে বৈঠকের সময় নসরুল্লাহ নিহত হন।

তিনি বলেন, দলের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলের জন্য নতুন মহাসচিব নির্বাচন করব।

কখন নির্বাচন হবে বা কখন নসরুল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু না জানিয়ে কাসেম বলেন, নিশ্চিত থাকুন যে প্রার্থী নির্বাচন পছন্দ হবে কারণ তারা পরিচ্ছন্ন এবং আমরা ঐক্যবদ্ধ।

নসরুল্লাহর মৃত্যুর পর কাসেম সংগঠনের নিয়মমাফিক হিজবুল্লাহর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেও নতুন মহাসচিব নির্বাচনের জন্য দলটির সিদ্ধান্ত গ্রহণকারী শুরা পরিষদকে অবশ্যই বৈঠক করতে হবে।