শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

কাপড় ও আতর দিয়ে মুসল্লিদের স্বাগত জানায় সৌদি আরবের যে মসজিদ

 প্রকাশিত: ১০:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কাপড় ও আতর দিয়ে মুসল্লিদের স্বাগত জানায় সৌদি আরবের যে মসজিদ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের ৪০ বছরের পুরোনো মসজিদ ‘আমর বিন আল-জামুহ’। যেখানে মুসল্লিদের স্বাগত জানানো হয় সুগন্ধী ও কাপড় দিয়ে।

সৌদি আরবের সম্প্রচার মাধ্যম আল-এখবারিয়া টিভির বরাতে গালফ নিউজ জানিয়েছে, অনেক সময় মুসল্লিরা ঘর্মাক্ত শরীরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয়। 

মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার সংস্কার করা হয়েছে।’