মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

আন্তর্জাতিক

এরদোয়ানের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফোন, কথা হয়েছে ১০ মিনিটের মতো

আইনুদ্দীন আল আজাদ

 প্রকাশিত: ১৫:৪৯, ১ জুন ২০২৩

এরদোয়ানের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফোন, কথা হয়েছে ১০ মিনিটের মতো

এরদোয়ানের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফোন, কথা হয়েছে ১০ মিনিটের মতো 

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় বারের মতো সদ্য  নির্বাচিত প্রেসিডেন্ট  রিসেপ তাইয়্যিব এরদোয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছেন। কথা হয়েছে প্রায় ১০ মিনিট ।

গতকাল বুধবার ৩১মে  রাত ১১টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান । শেখ হাসিনা এ সময় তুরস্কের সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে  অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান,  দুই নেতা ফোনে কুশল বিনিময় করেন এবং প্রায় ১০ মিনিট  কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের নবর্নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। 
 সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি, যা রান অফ নির্বাচনের পর প্রমাণিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোয়ান বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

এরপর শেখ হাসিনা এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত: গত ২৮ মে তুরস্কের দ্বিতীয় দফায় নির্বাচন হয়। এতে বিজয় লাভ করেন কুরআনের হাফেজ রিসেপ তায়্যিব এরদোয়ান। টানা বিশ বছর ক্ষমতায় থেকে এখন আবারও আগামী ৫ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হলেন তিনি।  গেলো ১৪মে রবিবার প্রথম দফায় নির্বাচনে কোনো প্রার্থীই গড়ে সর্বনিম্ন  ৫০% ভোট না পাওয়ায় ২৮মে পুনরায় ভোট গ্রহণ হয়। এতে প্রায় ৮৬%জনগণ ভোটে অংশগ্রহণ করে।  এরমধ্যে এরদোয়ান ৫২.১% ভোট পেয়ে বিজয় লাভ করেন।  

টিএ/