শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

কেরালায় নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২জন

 প্রকাশিত: ১২:১৭, ৮ মে ২০২৩

কেরালায় নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২জন

ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে প্রায় ৩০-৪০ যাত্রী জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়।

কেরালার মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে রোববার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত‌্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

অনলাইন নিউজ পোর্টাল ২৪