রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ১০

 প্রকাশিত: ০০:০৫, ২৩ জানুয়ারি ২০২৩

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ১০

ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ঐ উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।

সেং ওন চোই নামে এক ব্যক্তি জানান, তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ঐ শুটারের কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে তখনে সে আবার পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।

৪৭ বছর বয়সী এডউইন চেন নামে এক ব্যক্তি জানিয়েছেন, গুলির ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে যান তিনি। তিনি আরো জানিয়েছেন, এ এলাকাটিতেই বড় হয়েছেন এবং তার কয়েকজন আত্মীয় ও বন্ধুও এখানে বাস করেন।

অনলাইন নিউজ পোর্টাল ২৪