শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৬

 প্রকাশিত: ১১:৪৬, ১৩ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যালাবামায় ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

গত (১২ জানুয়ারি) টর্নেডোটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সেলমা শহরের মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এদিকে টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।