শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নারাজ সুদান

 প্রকাশিত: ১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২০

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নারাজ সুদান

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমেরিকার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক।  তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সন্ত্রাসবাদের তালিকা থেকে নাম অবমুক্ত করার যে শর্ত দিয়েছে আমেরিকা, খার্তুম তা গ্রহণ করবে না।

তিনি বলেন, “সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম সরিয়ে ফেলা উচিত। ৩০ বছর বাইরে থাকার পর সুদান এখন আন্তর্জাতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ফলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিতেই হবে।”

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করবে। বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে।

এ প্রসঙ্গে আবদুল্লাহ হামদুক বলেন, গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুদান সফরের সময় পরিষ্কার করে বলা হয়েছে যে, দুটো ইস্যু আলাদা করা জরুরি।

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ তুলে ১৯৯৩ সালে দেশটিকে কালো তালিকাভুক্ত করা হয়। পার্সটুডে

অনলাইন নিউজ পোর্টাল