বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ৫ জন নিহত

 প্রকাশিত: ১২:০৮, ১৪ মে ২০২২

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ৫ জন নিহত

সিরিয়ার কেন্দ্রস্থলে ইসরাইলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার এ খবর জানিয়ে বলেছে, ইসরাইল সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে পাঁচব্যক্তি শহীদ হয়েছে।

এছাড়া এ হামলায় আরো সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলায় বস্তুগত ক্ষতিও হয়েছে বেশ।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগের চার সৈন্য এ হামলায় প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সৈন্য রয়েছে।

লন্ডন ভিত্তিক সংস্থাটি আরো বলছে, ইসরাইলী যুদ্ধবিমান ইরানের সেনা উপস্থিতি রয়েছে এমন অবস্থান লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

ইসরাইলী বাহিনী আত্মপক্ষ সমর্থন করে বলেছে, চিরশত্রু ইরানকে তাদের দোড়গোড়ায় পা রাখা থেকে বিরত রাখতে এ হামলা চালানো হয়েছে।

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণেই তারা সিরিয়ায় সেনা মোতায়েন করেছে। এসব সেনা কেবল উপদেষ্টা হিসেবে কাজ করছে।