বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

সিরিয়ার কারাগারে আইএস-কুর্দি সংঘর্ষে নিহতে সংখ্যা বেড়ে ১২০

 প্রকাশিত: ১০:২২, ২৪ জানুয়ারি ২০২২

সিরিয়ার কারাগারে আইএস-কুর্দি সংঘর্ষে নিহতে সংখ্যা বেড়ে ১২০

সিরিয়ার কারাগারে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সংঘর্ষে নিহতে সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কারাগারে আইএসের হামলায় ৩৯ কুর্দি যোদ্ধা ও ৭৭ জন আইএস সদস্য নিহত হয়েছেন। 

গত বৃহস্পতিবার থেকে চলা সংঘর্ষে নিহতদের মধ্যে কারারক্ষী, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 

শুক্রবার জঙ্গি সংগঠন আইএসের মুখপাত্র আমাক কারাগারে হামলার দায় স্বীকার করেছে। ২০১৯ সালে পরাজিত ঘোষণা করার পর এটা আইএসের সর্বোচ্চ ভয়াবহ হামলা।  

শনিবার আমাক গণমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে কারাগারে আইএসের পতাকাধারী অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখা যায়। যদিও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ ভিডিওর সতত্য যাচাই করতে পারেনি। 

খবরে বলা হয়েছে, হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে হামলায় সাত বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্র সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) রোববার জানায়, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাদের সহযোগিতায় তারা দখল শক্তিশালী করেছেন। সংঘর্ষে তাদের ১৭ জন সদস্য নিহতের কথা জানিয়েছেন তারা।  

এসডিএফ প্রথম দিকে জানায়, তারা হামলা প্রতিহত করেছে এবং ৮৯ আইএস যোদ্ধা যারা কারাগারের পাশে অবস্থান নিয়েছিল তাদের গ্রেফতার করেছেন। কিন্তু পরবর্তীতে আইএস বন্দিরা কারাগারের কিছু অংশ দখলে নেয় বলে স্বীকার করেন।  

এসডিএফের একজন মুখপাত্র বলেছেন, তারা পলাতক ১০৪ কয়েদিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তবে কত জন কারাগার ভেঙে বের হয়ে গেছে সেটা জানাননি তিনি।  

আক্রমণকারীরা গোরান কারাগারের গেটের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কারাগার থেকে পালিয়ে যায় বেশ কিছু কয়েদি। 

এসডিএফের সামরিক কমান্ডার মাজলাম আবাদি বলেন, কারাগার ভাঙতে আইএস তাদের সিলিপার সেলের কর্মীদের ব্যবহার করেছে।

সিরিয়ার এ কারাগারে কতজন আইএস বন্দিকে রাখা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অনুমান, ৫০ এর অধিক দেশের দুই থেকে ৪ হাজার বিদেশি যোদ্ধাসহ এ কারাগারে ১২ হাজারের অধিক কয়েদিকে রাখা হয়।