শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

স্বাস্থ্য

রাজস্ব খাতে নেওয়া হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি

 প্রকাশিত: ১৪:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাজস্ব খাতে নেওয়া হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি

রাজস্ব খাতে নেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি। সবকিছু ঠিক থাকলে তাদের চাকুরি আগামী মার্চ মাসে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত হবে।  

অপারেশন প্ল্যান (ওপি) অনুমোদন না হওয়ায় জুন থেকে এখন পর্যন্ত টানা ৮ মাস বেতন পাননি সিএইচসিপিরা। রাজস্ব খাতে স্থানান্তরিত হলে একবারে ৯ মাসের বকেয়া বেতন পাবেন তারা। 

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন বাসসকে বলেন, অন্তর্বর্তী সরকার কমিউনিটি ক্লিনিক নিয়ে বেশ কয়েকটি উদ্যোগ নিতে যাচ্ছেন। 

এই ক্লিনিকে শুধু রোগের চিকিৎসা নয়; চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে বেশি কাজ করবে। ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রবিধান মালা তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। এটা চুড়ান্ত হলে সিএইচসিপিদের উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত পদায়ন করা হবে বলেও জানান তিনি।

দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই ক্লিনিক থেকে এখন ২২ প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। কিছু কিছু কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধও দেওয়া হচ্ছে। সকল কমিউনিটি ক্লিনিক থেকেই উচ্চরক্তচাপ ও ডায়বেটিসের ওষুধ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখান থেকেই রোগী রেফারেল সিস্টেম চালু হবে। সপ্তাহে দুই দিন দুই জন করে ডাক্তারও বসবেন কমিউনিটি ক্লিনিকে। তারা অসংক্রামক রোগে আক্রান্ত রেফারেল রোগী দেখবেন। 

টারসিয়ারি লেভেলে চাপ কমানো জন্য কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা হবে। সেজন্য যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সিএইচসিপি দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের প্রথমে রাজস্বকরণ ও পরে পদায়নের কথা ভাবছে সরকার।

আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, সিএইচসিপিদের ১৩ হাজার ৯২৬ জনের একটা তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের চাকুরী রাজস্বকরণ শুধু একটা ধাপ বাকি আছে। মিটিংয়ের পর নোটিফিকেশন হবে। এরপর অর্থমন্ত্রণালয় বেতনের টাকা কমিউনিটি ক্লিনিট ট্রাস্টের ফান্ডে পাঠাবে। মনে হচ্ছে এটা মার্চের মাঝামাঝির সময় লাগবে, এর আগে হবে না। তখন বাকেয়া সব বেতন তারা একবারে পাবেন। সিএইচসিপিরা আগে ১৪ তম গ্রেডের বেতন পেতেন। অর্থমন্ত্রনালয় থেকে ১৬ তম গ্রেড করা হয়েছে। রাজস্বকরণ হলে তারা ১৬ তম গ্রেডেই বেতন পাবেন। 

কমিউনিটি ক্লিনিকের প্রবিধানমালা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের ৮ অক্টোবর যে আইনটা হয়েছিল, কিন্তু এটার কোনো রুল নেই। সব সময় আইনের পর এটা রুল হয়। কিন্তু সে সময়ের রুলটা এখনো হয়নি। এটার জন্য দ্রুত একটা মিটিং হবে এবং মিটিংয়ে সিএসসিপিদের প্রতিনিধিরাও থাকবেন। রুল হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না।

প্রবিধানমালায় কি থাকবে সেই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, সিএইচসিপিরা কোনো ধরনের কাজ করবে, ওদের ক্যারিয়ার লেটারটা কেমন হবে? 

সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৬ দিন (শনিবার হতে বৃহস্পতিবার) সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) প্রতি কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সেবাপ্রদান করেন এবং সিএইচসিপি-র পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী প্রত্যেক সপ্তাহে নূন্যতম ৩ দিন করে (পূর্ব পরিকল্পনা অনুসারে) কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করেন।