সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

শনাক্ত ২২, মৃত্যু নেই

 আপডেট: ১৯:১৭, ১৪ মে ২০২২

শনাক্ত ২২, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। তবে এই সময়ে করোনাভাইরাসে কেউ মারা যাননি। ফলে টানা ২৪ দিন করোনায় মৃত্যুহীন থাকল দেশ। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৯টি ল্যাবে  
নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬৫টি। তাতে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। 

এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ৭৭ হাজার ৫৭৯টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৬৭ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হলো। সব মিলে নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭টি।

গত একদিনে শনাক্ত ২২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এটি ছিল শূন্য দশমিক ৪৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। 

সবশেষ গত ২০ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে এক জন মারা গিয়েছিলেন। এরপর টানা ২৪ দিন আর কেউ মারা না যাওয়ায় করোনায় এই দেশে মোট মৃত্যু আগের মতো ২৯ হাজার ১২৭ জন রয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন, নারী ১০ হাজার ৫৩৩ জন।