শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

ফিচার

তিন ইলিশ বিক্রি হলো ২৬ হাজার টাকায়!

 প্রকাশিত: ১৮:১০, ৩ অক্টোবর ২০২৪

তিন ইলিশ বিক্রি হলো ২৬ হাজার টাকায়!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীতে আব্দুল হাই হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে বড় আকারের তিনটি ইলিশ মাছ। মাছ তিনটির মোট ওজন সাড়ে ছয় কেজি।

 লন্ডনপ্রবাসী এক ক্রেতা মাছ তিনটি অনলাইনে পাইকারের কাছ থেকে ২৬ হাজার টাকায় কিনে নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাটে অনলাইনে মাছ তিনটি কিনে নেন বগুড়ার ওই ক্রেতা।

জানা গেছে, বুধবার দুপুরের পর জেলে আব্দুল হাই হালদার তার দলবল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে বের হলে বিকেলের দিকে ইলিশ মাছ তিনটি আটকা পড়ে তাদের জালে। সন্ধ্যার আগমুহূর্তে মাছ তিনটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে আসেন তারা। ওজন দিয়ে দেখেন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছগুলো ৩ হাজার ৮০০ টাকা কেজিদরে মোট ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় ইলিশের চাহিদা অনেক। ক্রেতাও রয়েছে ভালো। সন্ধ্যায় আমি সরাসরি জেলে হাই হালদার থেকে মাছ তিনটি ৩ হাজার ৮০০ টাকা কেজিদরে ২৪ হাজার ৭০০ টাকায় কিনে নিই। পরে আমার ফেসবুক পেজে মাছের ছবি পোস্ট করি। কিছুক্ষণ পর এক লন্ডনপ্রবাসী ভাই আমার সঙ্গে যোগাযোগ করে বগুড়ায় তার আত্মীয়ের জন্য মাছ তিনটি ৪ হাজার টাকা কেজিদরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন। লোক দিয়ে মাছ তিনটি বগুড়ায় ক্রেতার বাড়িতে ডেলিভারি দিতে পাঠিয়েছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, দুই কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর কম দেখা যায়। এখন প্রায়ই দৌলতদিয়াতে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এই মাছগুলো জেলেরা বিক্রি করে লাভবান হচ্ছেন।