শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

আগামীকাল থেকে যশোর শিক্ষা বোর্ডের কলেজগুলোয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

 প্রকাশিত: ১৩:২৭, ২৫ মে ২০২৪

আগামীকাল থেকে যশোর শিক্ষা বোর্ডের কলেজগুলোয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

যশোর শিক্ষা বোর্ডের কলেজগুলোয় একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। ভর্তির পরও ৭১ হাজার ৩৯৪টি আসন খালি থাকবে।

বোর্ড জানায়, যশোর বোর্ডে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিও জন্য আসন রয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৭২টি। এবছর এসএসসি পাস করেছে ১ লাখ  ৪৮ হাজার ৫৭৭ শিক্ষার্থী। এ কারণে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও খালি থাকবে ৭১ হাজার ৩৯৪ আসন। এর মধ্যে বিজ্ঞানে আসন সংখ্যা ৪৩ হাজার ৮৩২। পাস করেছে ৩৯ হাজার ৮৬৭ হাজার শিক্ষার্থী। ফলে খালি থাকবে ৩ হাজার ৯৬৫ আসন।

মানবিকে ১ লাখ ২৭ হাজার ৯৯১ আসনের বিপরীতে পাস করেছে ৯১ হাজার ৭৩০, খালি থাকবে ৩৬ হ্জাার ২৬১ আসন। ব্যবসায় শিক্ষা শাখায় ৪৮ হাজার ১৪৮ আসনের বিপরীতে পাস করেছে ১৬ হাজার ৯৮০ আসন। খালি থাকবে ৩১ হাজার ১৬৮ আসন।

বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু জানান, এসএসসি পাস করা কিছু শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তি হবে। আবার দাখিল বা উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে পাস করা বেশ কিছু শিক্ষার্থী জেনারেলে ভর্তি হবে। তারপরও কলেজের অনেক আসন খালি থাকবে। আসন খালি রেখেই কলেজগুলোতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

এদিকে একাদশে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাতে উল্লেখ করা হয়েছে, কলেজে ও সমমানে ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন উন্মুক্ত থাকবে। যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। বাকি আসনের মধ্যে  শিক্ষামন্ত্রণালয়ে ও তার অধীনস্থ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ সংরক্ষিত থাকবে।

এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে জেলায় বাংলা ও ইংরেজি ভার্সন কলেজের ভর্তি ফি ২ হাজার টাকা। উপজেলার কলেজে ১ হাজার ৫০০ টাকা। ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ৩০০০ হাজার ও ইংরেজি ভার্সন কলেজের ভর্তি ফি ৪০০০ হাজার টাকা। উপজেলার বাংলা ভার্সন কলেজে ভর্তি ফি ২ হাজার ৫০০ টাকা। ইংরেজি ভার্সন কলেজে ভর্তি ফি ৩০০০ হাজার টাকা।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়তা প্রদান করার সময় শিক্ষার্থী প্রতি ৩৩৫ টাকা গ্রহণ করবে। এ টাকার মধ্যে রেজিস্ট্রশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার বা রেঞ্জার ফি ১৫ টাকা, রেডক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষকল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকা।

আগামীকাল ২৬ মে থেকে শুরু হয়ে এই আবেদন কার্যক্রম চলবে ১১ জুন পর্যন্ত। আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি  ১২ জুন থেকে ১৩ জুন। শুধুমাত্র এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে ১২ ও ১৩ জুন। পছন্দক্রম পরিবর্তনের সময় ফলাফল প্রকাশ হবে ২৩ জুন।