রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

বন্যার কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

 প্রকাশিত: ১৫:৩১, ১৯ জুন ২০২২

বন্যার কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা ৩০ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায়  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের  আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। এ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে শুক্রবার বন্যার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।