রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

অর্থনীতি

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিলো বাণিজ্য মন্ত্রণালয়

 আপডেট: ১৫:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিলো বাণিজ্য মন্ত্রণালয়

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে। এক কোটি করে দেশের ৪টি প্রতিষ্ঠান এ ডিম আমদানি করতে পারবে।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন৷ 

তিনি বলেন, রবিবার দেশের ৪টি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। আশা করা হচ্ছে আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছে যাবে। এটি কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।

তিনি আরো বলেন, দেশে প্রতিদিন ৪ কোটি ডিমের প্রয়োজন হয়। এজন্য দেশের ডিমের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রাথমিক পর্যায়ে সরকার আমদানি করার পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।