সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

উল্লাপাড়ায় সাড়ে ২৬ টন সয়াবিন তেল উদ্ধার

 প্রকাশিত: ১৯:৪৬, ১৪ মে ২০২২

উল্লাপাড়ায় সাড়ে ২৬ টন সয়াবিন তেল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মজুদ করে রাখা সাড়ে ২৬ টন বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ আজ শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানের নেতৃত্বে ঘোষগাঁতী পাটবন্দরে এ অভিযান চালানো হয়। 

জানা গেছে, ঘোষগাঁতী পাটবন্দরে স্বপন দত্তের গুদামে সাড়ে ১২ হাজার লিটার ও অশোক সরকারের গুদামে ১৪ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর অভিযান চালানো হয়।  

একই বাজার থেকে আরেক ব্যবসায়ী শহীদুল ইসলামের গুদাম থেকে ৩ হাজার ৩০০ লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। 

শহীদুল ইসলামের গুদাম থেকে উদ্ধার করা তেল আগামী দুই দিনের মধ্যে নায্য মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দুই গুদাম থেকে উদ্ধার করা করা তেল বোতলের গায়ের মূল্য অনুযায়ী ওই বাজারে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়েছে।