মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ ‘ঝলমলে’ ভোটের দিনের ইশতেহার আবহাওয়া অফিসের ময়মনসিংহে দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নামিয়ে রাখা হয় শাটার স্কুল-কলেজের এমপিওভুক্তি কার্যক্রম স্থগিত

জাতীয়

ট্রাকের ধাক্কায় টাঙ্গাইলের তিনজন নিহত, আহত ২

 প্রকাশিত: ১৯:২০, ১৬ এপ্রিল ২০২১

ট্রাকের ধাক্কায় টাঙ্গাইলের তিনজন নিহত, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম ও মো. শাহআলম।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, টিনভর্তি একটি ট্রাকে করে পাঁচজন উত্তরাঞ্চলে যাচ্ছিলেন। চর বাবলা এলাকায় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে টিনের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হন।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল