শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ওয়াজ থেকে ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

 প্রকাশিত: ১০:৫৯, ১৩ জানুয়ারি ২০২১

ওয়াজ থেকে ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল  ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরের মাথায় কোপ দেয়। এতে সে মাঠিতে লুঠিয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে বন্ধু মুন্নাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

অনলাইন নিউজ পোর্টাল