রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয়

মুক্তাগাছায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

 প্রকাশিত: ২২:০৮, ৭ জুন ২০২৬

মুক্তাগাছায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

জেলার মুক্তাগাছায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু পানিতে ডুবে এবং মাটি চাপায় এক শ্রমিকের মত্যু হয়েছে। 

আজ রোববার পৃথক পৃথক সময়ে উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। শিশুরা হলো, আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) ও সাকিবের মেয়ে মারিয়াম (৫)। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ওই দুই শিশু পুকুরে পড়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, উপজেলার ৩ নম্বর তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের সময় মাটিচাপায় নিজাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নিজাম কলাকান্দা গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, বিকেলে নিজ ড্রেজার মেশিন দিয়ে একই গ্রামের আইজুল মিয়ার পুকুরে বালু উত্তোলনের সময় হঠাৎ পুকুরের মাটি ধসে তার ওপর পড়ে যায়। পরে সহকর্মীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।