বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

জাতীয়

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ২ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

 প্রকাশিত: ১২:২৫, ২৬ এপ্রিল ২০২৫

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ২ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও এক জন আহত হয়েছেন।

শনিবার সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে এবং শুক্রবার রাতে শ্রীনগরের হাসাড়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

এর মধ্যে শনিবার সকালে নিমতলিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে আছড়ে পড়ে।

এতে আঘাতপ্রাপ্ত হয়ে বাইকে থাকা ইউসুফ খান (৫২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত ইউসুফ ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।

এর আগে শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হাসাড়ায় এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেল আরোহী রংপুরের আলিমুল (২৭) এবং রাজধানীর মুগদাপাড়ার আব্দুর রহমান (২৫) আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক আলিমুলকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা দুটি ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যান দুটি শনাক্ত এবং আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।