রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

জাতীয়

আদাবর থেকে ‘নিখোঁজ’ মেয়েটি র‌্যাব হেফাজতে

 প্রকাশিত: ১৯:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আদাবর থেকে ‘নিখোঁজ’ মেয়েটি র‌্যাব হেফাজতে

ঢাকার আদবর এলাকা থেকে ‘নিখোঁজ’ ১১ বছরের মেয়েটির সন্ধান মেলার পর নওগাঁয় তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

মঙ্গলবার নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধারের কথা জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, “উদ্ধার মেয়েটি এখন র‌্যাব হেফাজতে আছে। তারাই পরিবারের কাছে হস্তান্তর করবে।”

তবে যার সঙ্গে সে ‘পালিয়েছিল’ সেই ছেলেটিকে এখনও আটক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৫ এর অপারেশন অফিসার এএসপি রফিকুল ইসলাম বলেন, “আমরা ৪টার দিকে মেয়েটিকে হেফাজতে নিয়েছি। তাকে নওগাঁ থেকে রাজশাহী র‌্যাব-৫ কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে, এখনও আমাদের টিম এসে পৌঁছায়নি।”

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু বলেন, “আমরা মেয়েটির বাবাকে রাজশাহী পাঠিয়ে দিয়েছি। সেখানে যাওয়ার পর তার কাছে আমরা মেয়েটিকে হস্তান্তর করব।”

এর আগে দুপুরে ঢাকার আদাবর থানার ওসি এস এম জাকারিয়া নওগাঁয় মেয়েটির সন্ধান পাওয়ার কথা জানান।

তিনি বলেন, “এক ছেলের সঙ্গে সে স্বেচ্ছায় পালিয়ে গেছে, যেটি সিসিটিভি ভিডিওতে দেখা গিয়েছিল।”

১১ বছর বয়সী মেয়েটির সন্ধান চেয়ে সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে আছি।

“রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় আমার মেয়ে। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে পেছনে ফিরে দেখে সে নেই। নেই তো নেই।”

পুলিশের এক কর্মকর্তা তখন বলেন, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিওতে মেয়েটিকে দেখতে পেয়েছেন। সেখানে মেয়েটির ফুফাত ভাই ছাড়া আরেকজন ছিল।

“তারা হাঁটতে হাঁটতে ওই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ আরও ভিডিও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।”

শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়ে। অনেকেই তার সন্ধানে সহযোগিতা চেয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছিলেন।