রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

দেশে কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

 প্রকাশিত: ১৮:৪৩, ২ অক্টোবর ২০২৪

দেশে কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামি ফিরে এলেও ৫০০ জনের মতো আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় কারা মহাপরিদর্শক জানান, সারাদেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বাড়ানোর প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় অংশ নেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।