শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে

 প্রকাশিত: ১২:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৪

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাকিব হাসান হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে স্কুল ছাত্র মো. সাকিব হাসান নিহতের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার আবুল হাসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম দশ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।  উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  মো. আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত  দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত সোমবার কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।

গত ২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর (৫৫)। এ মামলায় আবুল হাসান ৯৩ নং আসামি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় ১৮ জুলাই আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী ও পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রড ও পিস্তল ছিল। বিকাল ৫ টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারপিট করতে থাকে। এক পর্যায়ে মো. সাকিব হাসান মারা যান।