সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

গোপালগঞ্জে সাভানা রিসোর্টের দায়িত্ব গ্রহণ করেছেন রিসিভাররা

 প্রকাশিত: ১৯:৪৬, ১০ জুন ২০২৪

গোপালগঞ্জে সাভানা রিসোর্টের দায়িত্ব গ্রহণ করেছেন রিসিভাররা

আদালতের নির্দেশে অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের দায়িত্ব গ্রহণ করেছেন নিয়োগ প্রাপ্ত রিসিভাররা।

আদালতের নির্দেশে রিসিভারগণ আজ সোমবার সকাল ১১ টায় দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুদক গোপালগঞ্জ অফিসের উপ-পরিচালক মো. মশিউর রহমান । রিসিভার নিয়োগের পর আজ গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে পার্কটি পরিদর্শন করেছেন দুদক এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের একটি প্রতিনিধিদল।

আজ সোমবার দুপুরে প্রতিনিধি দলটি পার্কটির ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, দুদক গোপালগঞ্জের উপ-পরিচালক মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দীনসহ কৃষি ও মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

গত শনিবার (৮জুন) সকাল থেকে পার্কের নিয়ন্ত্রন নেন গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন। এখন থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।

পরিদর্শন শেষে গোপালগঞ্জের জেলাপ্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, আপাতত পার্কটি বন্ধ থাকলেও আদালতের নির্দেশনা নিয়ে খুব তাড়াতাড়ি পার্কটি চালু করা হবে।

উল্লেখ্য পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে প্রায় ৬২১ বিঘা জমির উপর গড়ে তুলেছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ।