মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

জাতীয়

পাবনায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ যুবক আটক

 প্রকাশিত: ১৮:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

পাবনায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ যুবক আটক

পাবনা জেলা শহরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি ও কয়েকটি ধারালো অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। 

আটককৃতরা হলো পাবনা শহরের দিলালপুর কফিলউদ্দিন পাড়ার ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।

সোমবার দুপুরে সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে শহরের বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড তাজা ও দুই রাউন্ড খালি গুলির খোসা এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।