রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

 প্রকাশিত: ১৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৩

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার গোলাম ফারুক। তার মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। সেই হিসেবে নতুন কমিশনার হিসেবে হাবিবুর রহমানের ১ অক্টোবর থেকে যোগ দেওয়ার কথা। 

হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ১৯৯৮ সালে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন
করেছেন।