সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

জাতীয়

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

 আপডেট: ১১:৫৩, ১৬ মার্চ ২০২৩

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।  

এদিকে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।
 
যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।